হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্নীতিবাজদের সঙ্গে আপোষ করবে না জামায়াত: শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, ১৮ কোটি দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করছে জামায়াত। কোন অবস্থাতেই দুর্নীতিবাজদের সঙ্গে কোন আপোষ হবে না। দুর্নীতিবাজরা ফের এদেশে এসে রাজনীতি করবে রাজপথে এসে কথা বলবে সেই পথ চিরতরে বন্ধ করে দেয়া হবে।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠনের নাম। গত ১৮ বছর ফ্যাসিষ্ট সরকারের আমলে সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছে এই দলটি। সত্য ও ন্যায়ের পক্ষে ও আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলাই এই দলের শীর্ষ নেতারা হাসতে হাসতে শহীদ হয়েছেন।

এমন কোন নেতাকর্মী নেই যারা জেল জুলুম মামলা হামলার শিকার হননি। তারপরও একটি বক্তব্যের ওপরই জামায়াতে ইসলামী রাজনীতি করে। আর তা হলো মানবতা ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা। বৈষম্যহীন একটি রাস্ট্র গড়তে চায় জামায়াত। আর হাওয়া বুঝে জামায়াত কখনো তার বক্তব্য বদলায়নি বলেও মন্তব্য করেন তিনি।

দৈনিক আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভার সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ, জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল হক আমিন, মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, মাহমুদ উল্লাহ প্রমুখ।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না