হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৮ জেলে নিয়ে ৪ দিন ধরে ভাসছিল এফবি হাবিবা, যেভাবে উদ্ধার করলো নৌবাহিনী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে ভাসছিল ‘এফবি হাবিবা’ নামের একটি মাছধরার ট্রলার। অবশেষে বিপদগ্রস্ত ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

জানা যায়, মঙ্গলবার নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘শহীদ ফরিদ’ নিয়মিত টহলে থাকা অবস্থায় মহেশখালী থেকে ২৫ মাইল পশ্চিমে ভাসমান অবস্থায় ট্রলারটি খুঁজে পায়। ট্রলারটি ভোলার মনপুরা থেকে সমুদ্রে গিয়েছিল।

নৌবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভাসমান ট্রলার থেকে জেলেরা নৌবাহিনীর জাহাজটিকে দেখতে পেয়ে বিপদ সংকেত প্রদর্শন করতে থাকে। নৌবাহিনীর কাছে বিষয়টি সন্দেহজনক হওয়ায় দ্রুত জাহাজটি বিপদগ্রস্ত ট্রলারের কাছে ছুটে যায়।

নৌবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে জানতে পারেন, ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ৪ দিন ধরে গভীর সমুদ্রে ভাসছিল। তাদের কাছে অবশিষ্ট খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে যাওয়ায় করুণ অবস্থা দেখা দেয়।

এরপর নৌসদস্যরা জরুরি ভিত্তিতে জেলেদের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করেন। পরে জেলেসহ ট্রলারটিকে নিরাপদে কুতুবদিয়া এলাকায় পৌঁছে দেন। ওই সময় তাদের প্রয়োজনীয় পানি ও খাবার ছাড়াও জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।

নৌবাহিনী সূত্র বলছে, ট্রলারে থাকা ১৮ জন জেলেই বর্তমানে সুস্থ আছেন। অসহায় জেলেরা তাদের জীবন রক্ষা এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নৌবাহিনীর কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড