হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে: হাজী ইয়াছিন

কুমিল্লার পূজামণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা উপহার

কুমিল্লা প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার সকল পূজামণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

শনিবার সকালে নগরীর বাদুরতলা ধর্মসাগরপাড়স্থ দলীয় কার্যালয়ে পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন-উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব। এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম চৌধুরী, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব সঞ্জিত দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সব ধর্মের মানুষ সমানভাবে স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালন করে আসছে। বিএনপি সব সময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। তাই আমরা চাই, কুমিল্লা-৬ আসনসহ সারাদেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক।

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। কোনো উসকানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে মিলেমিশে উৎসবকে আনন্দঘন করে তুলতে হবে। পাশাপাশি পূজা উদযাপনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ-জল সরবরাহ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দ সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।

মতবিনিময় সভা শেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার ১২৯টি পূজামণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

সভায় অংশগ্রহণকারী পূজা কমিটির নেতারা বিএনপি নেতৃবৃন্দের এ উদ্যোগকে স্বাগত জানান এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন