হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় যুবককে পিটিয়ে হত্যা, আটক ৫

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ আরফাত (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত আরাফাত পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুঁটিবুনিয়া গ্রামের হাফেজ মোহাম্মদ জালালের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই মো: রুবেল ১০ জনকে আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোছাইন। থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক মো: সিরাজ জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, সাঈদ হোসাইন প্রকাশ সাহাইব্বা, জাহেদ আলম ,নুরুল বশর প্রকাশ আব্বুইয়া, মোহাম্মদ শফি ও খাইরুল বশর।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই দুর্জয় বড়ুয়া গ্রামবাসীর উদ্ধৃতি দিয়ে জানান, চোর সন্দেহে নিহত যুবককে মারধর করে তার কয়েকজন প্রতিবেশী, উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বড়ভাই জয়নাল আবেদীন জানান, শনিবার বিকেল ৪টার দিকে পালংখালী বাজার থেকে বাড়িতে ফেরার পথে হাফেজ আব্দুল্লাহর ছেলে শাহাব উদ্দিন ও জাহেদের নেতৃত্বে কয়েকজন চিহ্নিত ইয়াবা কারবারি আরফাতকে অপহরণ করে ঢালারমূখে নিয়ে যায়।

মামলার বাদি মো: রুবেল অভিযোগ করে বলেন, চিহ্নিত ইয়াবা সিন্ডিকেট সদস্যরা পরিকল্পিতভাবে আমার ভাইকে অমানুষিক নির্যাতন ও পিটিয়ে হত্যা করেছে। নিহতের বাবা ছেলে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আরিফ হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ

ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

ফেনীতে তৎপরতা বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৮ কিলোমিটারজুড়ে মাইন আতঙ্ক

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লাখ ইয়াবা গায়েব

শতাধিক করাতকলে লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল

আমার দেশে সংবাদ প্রকাশের পর বেড়েছে চিকিৎসাসেবার মান

ফেনীতে মুখে মাস্ক পরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪