হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা বহিষ্কার, নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

দিদার মাহমুদ

লক্ষ্মীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা মো. দিদার মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। তিনি সদর উপজেলার ২০নং চর রমনী মোহন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

সোমবার রাতে সদর উপজেলা (পশ্চিম) ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বহিষ্কারের পরপরই নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পোস্ট করেন।

সদর উপজেলা (পশ্চিম) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শামীম বলেন, দিদার দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও রাজপথে ছিলেন। ভুল থাকতে পারে, তবে বহিষ্কার কোনো সমাধান নয় বলেও তিনি মন্তব্য করেন।

কলেজ ছাত্রদল যুগ্ম আহ্বায়ক আরএন রাজু তার প্রতিক্রিয়ায় বলেন, আন্দোলনের কঠিন সময়ে দিদারের মতো নেতাকর্মীরাই রাজপথে সক্রিয় ছিলেন। বর্তমান সিদ্ধান্তে তিনি তীব্র নিন্দা জানান।

ছাত্রদল নেতা মুসা আবদুল্লাহ প্রশ্ন তোলেন, কাকে খুশি করতে এই বহিষ্কার করা হয়েছে, এবং দিদার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবেই থাকবেন বলে মন্তব্য করেন।

সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূঁইয়া বলেন, দলের দুঃসময়ে দিদারদের মতো কর্মীরাই রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন।

অন্যদিকে, বহিষ্কৃত নেতা দিদার মাহমুদ দাবি করেন, স্থানীয় ইউপি সদস্য নয়ন বেগমের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি এ ঘটনাকে “জুলুম” বলে আখ্যা দেন।

তবে সদর উপজেলা (পশ্চিম) ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান জানান, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও সদর থানা বিএনপির নির্দেশেই এই বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন বলেন, দিদার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গুরুতর অপরাধ করেছেন। তাই সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন

সাতকানিয়ার বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর ১০ স্পিডবোট

বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে কিশোরীর মৃত্যু

এই দেশ শুধু সরকারি দলের নয়, ১৮ কোটি মানুষের: ডা. শফিকুর রহমান

সীতাকুণ্ডে চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দুর্ঘটনা, যুবক নিহত

মাদরাসা অফিস কক্ষে আ.লীগ নেতার জামায়াতে যোগদান

হাটহাজারীতে মেয়ের সামনে দর্জিকে কুপিয়ে হত্যা

ছাগলনাইয়ায় সাংবাদিক হামলা মামলায় গ্রেপ্তার ১

নদীপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মৃত্যু