হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের আশপাশে সরকারি জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) তুমুল লড়াই চলছে। মিয়ানমার থেকে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে সীমান্তের এপারে। শক্তিশালী মর্টারশেলের বিকট শব্দে টেকনাফের শাহপরীরদ্বীপ, সাবরাং, নাজিরপাড়া, টেকনাফ পৌরসভা, জালিয়াপাড়া, নাইট্যংপাড়া, হ্নীলা, জাদিমুড়া, দমদমিয়া, সাবরাং, হ্নীলা ও হোয়াইকংসহ মোট ৩টি ইউনিয়নের বাড়িঘর কেঁপে উঠেছে। একদিকে প্রচণ্ড শব্দ, অন্যদিকে ভূমিকম্পের মতো কাঁপছে বাড়িঘরসহ নানা স্থাপনা।

শাহপরীরদ্বীপের বাসিন্দা মো. ইসমাইল বলেন, রাত ৯টা ১৫ মিনিটে পরপর কয়েকটি বিকট শব্দ শোনা গেছে।

টেকনাফ পৌরসভার নাইট্যপাড়ার সাবেক কাউন্সিলর শাহ আলম বলেন, মিয়ানমার থেকে ভেসে আসা শব্দে আমাদের বাড়িঘর কেঁপে উঠেছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ আমার এলাকাতেও শোনা গেছে। নাফ নদীর ওপার থেকে থেমে থেমে ভেসে আসছে এই বিকট আওয়াজ। এ কারণে সীমান্তে বসবাসরত বাসিন্দাদের মধ্যে আবারো নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বিজিবির চৌকস সৈনিকদের নিয়ে আমরা সীমান্তে অবস্থান করছি। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে তিনি জানান।

এআরবি

বালতি দিয়ে জিআরের চাল বিতরণ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৬০০ কেজি আম উপহার পাঠাল সরকার

কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৭

রায়পুরে ৬০ দিনে ৯ খুন, জনজীবনে আতঙ্ক

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে আগুন, দগ্ধ ২ জনের মৃত্যু

১৪ বছর বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন, এসে দেখেন কিছুই নেই

নোয়াখালীতে আসমা হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছাল