হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতের বেলায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। শুক্রবার রাতে গাড়ির হর্ন বাজানো নিয়ে উপজেলার চুন্টা এলাকায় ‍এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় গ্রামের মাইক্রো চালক মোহাম্মদ জয় পাঠানপাড়া এলাকায় অতিক্রম করার সময় হর্ন বাজান। এনিয়ে কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাতে পাঠানপাড়া ও আলিনগর গ্রামের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টর্চ লাইটের আলো জ্বালিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমই

নোয়াখালীতে কারাগারে হাজতির মৃত্যু

পদবঞ্চিতদের বাধায় ছাত্রদলের আনন্দ মিছিল পণ্ড, আহত ৪

মেয়েকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

কুমিল্লায় বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

অসচ্ছল পরিবারের মাঝে ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও গরু বিতরণ জামায়াতের

ধর্ষণ মামলায় ফাঁসানো সেই ইমাম মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে

চট্টগ্রাম ডিসি জাহিদের মানবিকতায় জেলে পরিবারে ফিরল হাসি

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে: গণপূর্তমন্ত্রী

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী

আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি: পানিসম্পদমন্ত্রী