হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আটক ২

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ হোসেনের বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সাতকানিয়া উপজেলার উত্তর-পশ্চিম কাঞ্চনা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানে আটক দুজন মো. ফিরোজ হোসেনের আপন ভাই বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটককৃতরা হলেন—মো. জুবায়ের করিম (২৮) ও মোহাম্মদ মফিজুর রহমান (৩৫)। তারা আবুল হাসেমের পুত্র। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকিরপুর পোস্ট এলাকার চৌধুরীপাড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় কিছুদিন ধরে সন্দেহজনক তৎপরতার খবর পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী গোপন নজরদারি শুরু করে। তথ্য যাচাই-বাছাই শেষে রবিবার বিকেলে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাড়ির ভেতর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নির্বাচনের সময় এমনিতেই এলাকায় উত্তেজনা থাকে। এর মধ্যে অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”

সাতকানিয়া সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন শাকিবুজ্জামান পারভেজ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।”

এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাস উল্টে নিহত ১, আহত ৬

‎পরশুরামে পুকুরে কীটনাশক দিয়ে ১০ টন  মাছ নিধন

আধিপত্য বিস্তারে সংঘর্ষে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন

হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর যা বললেন

চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ

এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি