হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘বোরকা-দাড়ি দেখে সন্দেহ হলেই ধরে ফেলবেন’

নেতাকর্মীদের বিএনপি প্রার্থী

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বিএনপির মনোনীত প্রার্থী জসীম উদ্দীন

‘ভোটকেন্দ্রে বোরকা টোরকা দাড়ি দেখে যদি সন্দেহ হয়, তাহলেই ধরে ফেলবেন’ নেতাকর্মীদের এমন নির্দেশনা দিয়েছেন কুমিল্লা-৫ বিএনপির মনোনীত প্রার্থী জসীম উদ্দীন । এক মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় বইছে দেশজুড়ে।

শুক্রবার বিকালে ব্রাহ্মণপাড়া উপজেলা ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভার বক্তব্য তিনি এসব কথা বলেছিলেন বিএনপির এই প্রার্থী।

ভাইরাল হওয়া বক্তব্যে শোনা যায়— আবারো নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। ভোটের শুরুতে ব্যালট বাক্স চেক করবেন । ভোট যখন ক্লোজ হবে তখন এটা চেক করবেন । যদি কোনো বোরকা টোরকা দাড়ি দেখে সন্দেহ হয়, সেখানেই ধরে ফেলবেন । আমি বলে দিয়ে যাচ্ছি— আমার বুড়িচং ব্রাহ্মণপাড়া ১৪২টা কেন্দ্র । আমি বলছি, ইনশাআল্লাহ ১২ তারিখে ১৪২টা কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক লাখ ধানের শীষের কর্মীরা সেন্টারে সেন্টারে থাকবে । কেউ দুই নম্বরি করার চেষ্টা করবেন না । আমিও করতাম না আমনেরাও কইরেন না ।

জসীম উদ্দীনকে আরো বলতে শোনা যায়— একটা একটা কইরা মানুষে ভোট দিলে জনগণের জনপ্রিয়তা নিয়েই এমপি হতে চাই । আবারও বলছি, দল-মত নির্বিশেষে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন, দেশনেত্রী আপসহীন নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন ও তারেক রহমানের জন্য দোয়া করবেন ।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন জসীম উদ্দিন । এই আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেন এবং এবি পার্টির প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ।

সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ জিয়া ও খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়

জামায়াতকে ভোট দেয়া হারাম, কোনোভাবেই জায়েজ নয়: হেফাজত আমির

ফেনীর সেই বিতর্কিত এসিল্যান্ডকে নির্বাচনি কার্যক্রম থেকে প্রত্যাহার

মা-বোনদের সম্মান বিএনপির কাছে অমূল্য সম্পদ: নয়ন

টেকনাফে মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা : বরকত উল্লাহ বুলু

আমি প্রতিশোধের রাজনীতি করতে আসিনি: নুর আহমেদ আনোয়ারী

বিএনপির নির্বাচনি প্রচার চলাকালে দুর্বৃত্তের গুলিতে শিশুসহ আহত ৬

জামায়াতের গলার কাঁটা এবি পার্টি, সুবিধাজনক অবস্থানে বিএনপি