হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় শিক্ষা ব্যবস্থা নিয়ে মন্তব্য করলেন সংসদ সদস্য এনামুল হক এনাম

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং নকলের মাধ্যমে পরীক্ষা চলার সংস্কৃতি আর চলবে না।

শনিবার দুপুরে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা, বিদায়ী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক এনাম বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ করছে। একটি গরিববান্ধব ও দেশপ্রেমিক জাতি গঠনে উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, “মেরুদণ্ড সোজা না থাকলে যেমন মানুষ চলতে পারে না, তেমনি সুশিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং এখন থেকেই প্রস্তুতি নিলে ভবিষ্যতে নিজেদের গড়ে তুলে দেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং বিভাগের চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ সায়েম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, সহকারী পুলিশ সুপার (পটিয়া) নোমান আহমেদ, ইউএনও ফারহানুর রহমান এবং পটিয়া থানার ওসি জিয়াউল হক।

এছাড়া আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিজাম উদ্দীন, সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, মোজাম্মেল হক, জাহেদুল হক, গাজী আবু তাহের, তৌহিদুল ইসলাম, মঈনুল আলম ছোটন ও শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার