হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫০ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ফেনী

তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে জেলার শহরতলীর রানীরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ফারুক আহম্মেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার মৃত মো. আলী আহাম্মদ ভূঁইয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সিতে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফেনী মডেল থানাধীন রানীরহাট বাজারে জাল টাকাসহ ফারুককে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে হেফাজতে নেন। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে ১০০০, ১০০ ও ২০ টাকার নোটসহ মোট ৫,৬২০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে আটক ফারুক জানায়, সে দাগনভূঞা উপজেলার কোরাইশমুন্সী বাজারের একটি কম্পিউটার দোকানে ব্যবসার আড়ালে জাল টাকা তৈরি করে আসছিল।

এছাড়া সে ঢাকার সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মার্কেটিংয়ে অনার্স শেষ করে গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেছিল। ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট থেকে জাল টাকা তৈরির কৌশল রপ্ত করে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে বিপুল পরিমাণ জাল নোট ছাড়ার পরিকল্পনা ছিল তার। সে মূলত উচ্চশিক্ষিত হয়েও অল্প সময়ে অধিক লাভের আশায় এ অপরাধে জড়িয়ে পড়ে।

পরবর্তীতে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নস্থ তার ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকা সমপরিমাণ ছাপানো ও আংশিক ছাপানো জাল নোট জব্দ করেন তাঁরা। একই সঙ্গে সেখান থেকে জালনোট তৈরির একটি ইপসন মাল্টি কালার প্রিন্টার, ডেল মনিটর, গিগাসোনিক প্রসেসর, পেনড্রাইভ, এ-ফোর সাইজের কাগজ, ফটো পেপার, কাটার, স্কেলসহ জাল নোট তৈরিতে ব্যবহৃত ডালডা ঘি উদ্ধার করে পুলিশ।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের সুযোগ নেই

জাতীয় গ্রিড লাইনে ত্রুটি, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিট বন্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

রামুতে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

ঈদ ঘিরে কুমিল্লায় বাড়ছে চুরি-ছিনতাই, আতঙ্কে ক্রেতারা

লামায় লাকড়িবোঝাই গাড়ি খাদে পড়ে নিহত ২

পটিয়ায় বন্ধ কক্ষ থেকে নববধূর লাশ উদ্ধার

হাইমচর প্রেস ক্লাবের দায়িত্বে মহসিন ও জাহিদ

সংসদের সূচনায় খন্দকার মোশাররফ সভাপতিত্ব করায় উচ্ছ্বসিত দাউদকান্দিবাসী