হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমি হাসপাতালে মারা গেছে

আমার দেশ অনলাইন

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে আহত শিশু রেশমি আকতার হাসপাতালে মারা গেছে। বৃহস্পতিবার সকালে শিশুটি মারা যায়।

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার রৌফাবাদ বিহারী কলোনিতে সন্ত্রাসীদের গুলিতে আহত হয় ১১ বছর বয়সি শিশু রেশমি। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মস্তিষ্ক প্রায় অকার্যকর হয়ে পড়েছে। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার (৭ মে) এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় প্রথমে রেশমিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আইসিইউ শয্যা না পাওয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরিবারের সদস্যরা জানান, পাঁচ ভাই-বোনের মধ্যে রেশমি সবচেয়ে ছোট। স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করত সে। ঘটনার রাতে মায়ের জন্য পান কিনতে দোকানে যাওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হয় শিশুটি।

এমবি

শাহরাস্তিতে গভীর রাতে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত, আহত আরেক গৃহবধূ

চট্টগ্রামের লোহাগাড়ায় নেমে গেছে পানি, ভেসে উঠেছে ক্ষতচিহ্ন

বন্যায় বাঁশখালীতে বিধ্বস্ত ৪০ হাজার মাটির ঘর

অন্যের বাড়ির সিঁড়িতে নবজাতক, এলাকায় চাঞ্চল্য

বৃষ্টি কম, জলাবদ্ধতার উন্নতি

লালমাইয়ে বিধবার ঘর ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে নতুন নাম ডেভিড ইমন

পূর্বাঞ্চল রেলওয়েতে ইঞ্জিন সংকটে যাত্রী ও পণ্য পরিবহনে বিপর্যয়

বান্দরবানের বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রীর জরুরি মতবিনিময় সভা

ভবিষ্যতে‌ শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: বোর্ড চেয়ারম্যান