হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের ৩ শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে ৬ তলা একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্লাটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্ল্যাটে। এসময় বাসায় থাকা শিশুসহ ৯ জন দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছে।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক জসিম উদ্দিন জানান, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে ওষুধ জব্দ

সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন