হোম > সারা দেশ > চট্টগ্রাম

হালিশহরে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সাঈদ আল নোমান

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমান বলেছেন, হালিশহরে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে অতিরিক্ত চিকিৎসা সহায়তাও প্রদান করা হবে। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

হাসপাতাল পরিদর্শনকালে সাঈদ আল নোমান চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দগ্ধদের বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। পাশাপাশি তিনি আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দগ্ধদের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

পরিদর্শন শেষে সাঈদ আল নোমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি তাদের পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।

চট্টগ্রামে নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে সিডিএর অভিযান

মদ্যপ অবস্থায় মাকে মারধর, ছেলের এক বছরের কারাদণ্ড

চট্টগ্রামে নতুন উপজেলা ফটিকছড়ি উত্তর, সাধারণ মানুষের উচ্ছ্বাস

গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন কুলছুমা

মেঘনায় আঞ্চলিক সড়কে কিশোরীর লাশ উদ্ধার

দ্রুত ও নির্ভুল তথ্য খুনিদের কাছে পৌঁছায় কীভাবে

হোমনায় সাংবাদিককে মিথ্যা মামলা ও হাতকড়া পরানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর ১২ দিনের অনশন

বালতি দিয়ে জিআরের চাল বিতরণ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর