হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মা-মেয়ে হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, গ্রেপ্তার লিমন বড়ুয়া প্রকাশ তেজপ্রিয় বড়ুয়া রোববার রাতে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, ১৩ জুন রাত সাড়ে ১২টায় আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় মা-মেয়েকে হত্যা করা হয়।

নিহত এনি বড়ুয়া (৪০) সুজন বড়ুয়ার স্ত্রী ও তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)।

সুজন বড়ুয়া দাবি করেছিলেন, লিমন বড়ুয়া প্রকাশ তেজপ্রিয় বড়ুয়ার সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। ওই লেনদেনসংক্রান্ত কাগজপত্রের খোঁজে এসে হামলার ঘটনা ঘটানো হতে পারে। মৃত্যুর আগে তার স্ত্রীও তেজপ্রিয় বড়ুয়ার নাম উল্লেখ করেছিলেন।

জেডএম

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না