হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাফেজ ছাত্রদের পাগড়ি পরালেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে চাঁদপুরের হাইমচর উপজেলার মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন জননন্দিত খতিবুল উম্মাহ এবং ঢাকা জামিয়া তা'লীমিয়া মাদ্রাসার মুহতামিম হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)। এর আগে তিনি হাফেজ ছাত্রদের হাতে সম্মানজনক পাগড়ি তুলে দেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টায় দুর্গাপুর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হাইমচর কারীমিয়া ইসলামিয়া মাদ্রাসার পবিত্র কোরআনের শিক্ষা সমাপ্তকারী হাফেজ ছাত্রদের এ সম্মাননা প্রদান অনুষ্ঠান ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে এক বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী তাঁর বক্তৃতায় ইসলামের মৌলিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও পরকালীন জীবনের প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা জয়নাল আবেদীন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা ছফিউল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই মাহফিল। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল।

হাইমচর কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালক হাফেজ ক্বারি মাহমুদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং যুব আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি শরিফ মো. মাছুম বিল্লাহর সঞ্চালনায় মাহফিলে জেলা ও উপজেলার বিপুল সংখ্যক আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে দ্বীনি শিক্ষার গুরুত্ব ও ধর্মীয় চেতনার প্রসার ঘটেছে বলে মনে করছেন আয়োজকরা।

ফ্যানে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

হেফাজত আমিরের সঙ্গে আসিফের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই মারা গেলেন অপর বন্ধু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রানু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১

আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

জ্বালানিবাহী আরো দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে

দ্বিতীয় বিয়ের পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত, কান্নায় ভেঙে পড়লেন স্বামী