হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বর্ণ ডাকাতির ঘটনায় পুলিশ, সাংবাদিক ও কৃষক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সিগঞ্জ)

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জে গজারিয়া স্বর্ণ ব্যবসায়ী দুই ভাইকে হ্যান্ডকাফ পরিয়ে অপহরণ করে ১০৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছে ৯৪ ভরি, স্বর্ণ বিক্রি ১৩ লাখ ৫০ হাজার নগদ টাকা, ২টি হ্যান্ডকাফ, ২টি ওয়াকিটকি, পুলিশের ৩সেট পোশাকসহ ৭টি মোবাইল ফোন, এটিএম কার্ড উদ্বার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পুলিশে কর্মরত বিশেষ শাখার (এসবি) ১ জন সাব ইনস্পেকটর, বেসরকারি টেলিভিশন মাইটিভির ঢাকার শাহ আলী থানা প্রতিনিধি এবং মানিকগঞ্জ জেলার কৃষকলীগের নেতা রমজান আলী, ডাকাতির স্বর্ণ ক্রেতা ইসলাম জুয়েলার্সের মালিক মো. ইসমাইল হোসেন ও মাইক্রোবাস ড্রাইভার মো. জাকির হোসেন।

বুধবার রাতে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান

তিনি জানান, গত ৭ ডিসেম্বর বিকেলে স্বর্ণ ব্যবসায়ী দুই ভাই বিজয় দাস এবং অজয় দাস ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় গজারিয়া থেকে পুলিশের পোশাক পরিহিতি ৩ জনসহ ৫ জনের ডাকাত দল তাদের নামে মাদকের মামলা আছে এই অজুহাতে হাতকড়া পড়িয়ে অন্যান্য যাত্রীদের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে একটি নোয়া মাইক্রোবাসে তুলে বেদম মারপিট ও ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার, ২টি মোবাইল, ২টি এটএম কার্ড এবং ১টি এনআইড ডাকাতি করে নিয়ে যায়। পরে তাদেরকে হাত-পা অবস্থায় তাদের গাজীপুর জেলার কালিগঞ্জ নামিয়ে দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার বিভিন্ন অবস্থানে অভিযান চালিয়ে ডাকাতদের আটক করে।

এ ঘটনায় গজারিয়া থানায় মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বাকি স্বর্ণসহ অন্যজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম