বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। শনিবার বাঁশখালী থানা গেইট সংলগ্ন প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটক মাহবুব আলম (৩৫) ও মো. পারভেজ (২৪)। এরা দু'জনই কক্সবাজার জেলার চকরিয়া থানার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকার বাসিন্দা।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, মাদককারবারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে এ দুইজনকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।