হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুতুব‌দিয়ায় আগুনে পু‌ড়ল শুঁট‌কির দুই গোডাউন

এম এ মান্নান, কুতুবদিয়া (কক্সবাজার)

ছবি: আমার দেশ।

কক্সবাজারের কুতুব‌দিয়ায় আগুনে পু‌ড়ে‌ গেছে দুটি শুঁট‌কি মা‌ছের গোডাউন। শুক্রবার (২৬ ডি‌সেম্বর) ভোর রা‌তে মধ‌্যম কৈয়ার‌বিল গ্রা‌মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সা‌র্ভিস সূত্র জানায়, শুক্রবার ভোর রাত ৩টার দি‌কে স্থানীয় ইব্রা‌হিম ও ছ‌রোয়া‌রের মা‌ছের শুঁট‌কি রাখার গোডাউ‌নে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সা‌র্কিট থেকে আগুন লে‌গে যায়। এসময় প্রায় এক লাখ টাকার শুঁট‌কি মাছ মজুদ ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২‌টি টিম ঘটনাস্থলে পৌ‌ঁছে আগুন নেভা‌নোর চেষ্টা ক‌রে।

কুতুব‌দিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সো‌হেল আহ‌ম্মেদ জানান, ঘন্টাব‌্যা‌পি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে চ‌লে আ‌সে। দু'‌টি কাচা গোডাউন পু‌ড়ে গে‌ছে। বৈদ্যুতিক শর্ট সা‌র্কিট থেকে আগুন লে‌গে‌ছে ব‌লে প্রাথ‌মিক ভা‌বে নি‌শ্চিত হওয়া গে‌ছে।

অ‌গ্নিকা‌ন্ডে আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষ‌তি হয়ে‌ছে ব‌লে শুঁট‌কি ব‌্যবসা‌য়ি ইব্রা‌হিম জা‌নি‌য়ে‌ছেন।

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

মাইশার মৃত্যুর পর বসানো রাম্বল স্ট্রিপও টিকল না, ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’