হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে আম্বিয়া খাতুন (৯৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষরবন্দ গ্রাম থেকে উদ্ধার করা হয়। বৃদ্ধা ওই গ্রামের মৃত সোনা মিয়া মজুমদারেরস্ত্রী। পাঁচ সন্তানের জননী তিনি।

জানা যায়, কয়েক বছর আগের বৃদ্ধার স্বামী মারা যায়। বুধবার রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন।ভোররাতে নাতনি আছমা আক্তার দেখেন তার দাদি বাথরুমের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে ঝুলে আছেন। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক জাকির হোসেন গিয়ে লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, আম্বিয়া খাতুনের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত