হোম > সারা দেশ > চট্টগ্রাম

মনোনয়ন পেয়ে উজানী পীরের মাজার জিয়ারতে মিলন

উপজেলা প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নাম ঘোষণা করা হয়েছে।

দলীয় মনোনয়ন ঘোষণার পর মঙ্গলবার বিকেলে কচুয়ার উজানীর জামেয়া ইবরাহীমিয়া মাদ্রাসা এলাকায় প্রখ্যাত আলেম মাওলানা মোবারক করিম (র.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় কচুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা সাথে ছিলেন।

এদিকে এহছানুল হক মিলনকে দলীয় মনোনয়ন ঘোষণার পর সোমবার সন্ধ্যায় কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় এহছানুল হক মিলনকে মাথায় তুলে আনন্দ উল্লাস করে তারা।

এহছানুল হক মিলন বলেন, আমাকে মনোনীত করায় মহান আল্লাহতায়ালার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি যে আমার প্রতি রহমত করেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জানাই।

একইসাথে কচুয়াবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। যেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি।

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার দুই শ্রমিকের মৃত্যু

বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু