হোম > সারা দেশ > চট্টগ্রাম

অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণসহায়তা বিতরণ জামায়াতের নারী এমপির

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থসহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারে ইভা কমিউনিটি সেন্টারে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনে জামায়াতের এমপি শামসুন্নাহার বেগম।

বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সমাজের সব মানুষের মধ্যে ছড়িয়ে দিতে মানবিক সহায়তা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সমাজের বিত্তবানদেরও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি তানজিনা আক্তার লিপি, তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি জোবাইদা আক্তার, মানবসম্পদ বিভাগের সেক্রেটারি জুবাইদা জবা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম টিটু, মিরসরাই পৌরসভার আমির মাওলানা শিহাব উদ্দিন। এ ছাড়া ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের আমির হাফেজ একরামুল হকসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এএস

জীবনে প্রথম কোরবানি দিতে পেরে খুশিতে আত্মহারা মোকসেদ মিয়া

বাবা-মায়ের সঙ্গে ঈদ করা হলো না ফয়েজের

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ২৯ মামলার আসামিসহ আটক ৩

থেমে গেল ‎বাড়ি ফেরা, কালবৈশাখীতে প্রাণ‎ হারালেন হোসেন

কোরবানির হাটে ভারতীয় পশু চোখে পড়েনি: প্রাণিসম্পদ মন্ত্রী

হাজীগঞ্জে নানির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

ঈদযাত্রায় বাঁশবাড়িয়া ঘাটে ঘরমুখী মানুষের ঢল

হাতিয়ায় ১ লাখ পরিবার পেল ভিজিএফের চাল

পেকুয়ায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ফেনীতে মাঝারি গরুর চাহিদা বেশি, চলছে ধুম বেচাকেনা