হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৫ শিক্ষক মিলেও ১০ শিক্ষার্থীকে পাস করাতে পারেননি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্যামপুর এখলাছিয়া মহিলা দাখিল মাদরাসার ১৫ শিক্ষক মিলেও ১০ শিক্ষার্থীকে পাস করাতে পারেনি।

এ মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নেন ১০ জন শিক্ষার্থীর পাস করতে পারেনি একজনও । এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাকরা।

স্থানীয়রা জানান, নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর এখলাছিয়া মহিলা দাখিল মাদরাসায় ১৫জন শিক্ষক কর্মরত আছেন। চলতি বছরের দাখিল পরীক্ষার ওই মাদরসা থেকে ১০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে পাস করতে পারেনি কোনো শিক্ষার্থী।

একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি এমপিও ভুক্ত মাদরাসার ১৫ জন শিক্ষক মিলেও মাত্র ১০জন শিক্ষার্থীকে পাস করাতে পারল না। বিষয়টি খুবই দুঃখজনক। এর দায় সম্পূর্ণ শিক্ষকদের। শিক্ষকদের অভহেলায় ফলাফল এমন হয়েছে। একজন শিক্ষার্থীও পাস করবে না এটা কোনো কথা হলো?

এ বিষয়ে জানতে মাদরাসার সুপার মো. আবুল খায়েরকে ফোন করা হলে তিনি এ প্রতিনিধির সঙ্গে খারাপ আচরণ করে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইউনুস বলেন, ফলাফল জানার পর মাদরাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম