হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে অস্ত্রসহ দুই যুবলীগ কর্মী আটক

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই যুবলীগ কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মুন্সিরহাট ইউনিয়নের বিষবাগ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বিষবাগ গ্রামের সাখাওয়াত হোসেন রিয়াজ ও মো. আরিফ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিষবাগ গ্রামে অভিযান চালিয়ে যুবলীগ কর্মী রিয়াজ ও আরিফকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক দুটি চাইনিজ কুড়াল, রামদা তিনটি, দা পাঁচটি, নুনচাক একটি, ছুরি একটি, নক একটি, ওয়্যার কাটার একটি, কার্তুজ এক রাউন্ড, দূরবীন একটি, পাসপোর্ট একটি এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, অস্ত্রসহ আটককৃত দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম