হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডিসেম্বরের আগেই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতাসহ তিন প্রকল্পের কাজ শেষ

সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন জানিয়েছেন, ডিসেম্বরের আগেই চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প ও কর্ণফুলী নদীতীরবর্তী কালুরঘাট থেকে চাক্তাই সংযোগ সড়কের কাজ শেষ করা হবে। ডিসেম্বরেই প্রধানমন্ত্রী প্রকল্প তিনটি উদ্বোধন করবেন। তার আগেই নগরবাসী প্রকল্প গুলোর সুফল পাবে।

বুধবার সকাল সাড়ে ৯টায় সিডিএর সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি সকাল ৯টায় প্রথম দিনের কার্যদিবস শুরু করে দপ্তরে যোগ দেন। এ সময় সিডিএ কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

বেলায়েত হোসেন বলেন, সিডিএ চট্টগ্রামের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আমার লক্ষ্য হলো সব প্রতিবন্ধকতা অতিক্রম করে এই বন্দর শহরকে একটি নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা। আর এর জন্য আপনাদের সহযোগিতা ও আন্তরিকতা একান্ত প্রয়োজন। কেননা, আপনাদের সহযোগিতা আমার কাজে সহায়ক হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিডিএর সার্বক্ষণিক সদস্য মোহাম্মদ নূরুল্লাহ নুরী, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুবউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেডএম

অবৈধ গ্যাস ব্যবহারে কোটি টাকার ক্ষতি, দুইজন কারাগারে

যাত্রাবাহী বাস শ্যামলীর ধাক্কায় সুপারভাইজার নিহত

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে মামলা

পুলিশ-শীর্ষ সন্ত্রাসীর সহযোগীর অডিও ভাইরাল

ফুলের শুভেচ্ছা নিতে নিতে হয়রান দেবিদ্বারের ইউএনও, বিঘ্নিত দাপ্তরিক কাজ

চট্টগ্রামে হঠাৎ থমকে গেছে দুদকের মামলার কার্যক্রম

আমার নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখতে পাবেন

সন্দ্বীপের সাত প্রাথমিক বিদ্যালয়ে ভবন সংকট

পানিতে ভাসছে বাঁশখালীর শত শত পরিবার

ফেনীতে বাড়ছে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা