হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোম্পানীগঞ্জে চার বছর পর সম্পত্তি ফিরে পেলেন সাবেক কাউন্সিলর

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে প্রায় চার বছর আগে কেনা সম্পত্তির দখল নিয়েছেন বসুরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজি আবুল খায়ের। শুক্রবার সকাল ১০টায় তিনি বসুরহাট বাজারের মেইন রোডে অবস্থিত ডা. ছেরাজ প্লাজার ১ দশমিক ৬০ শতাংশ এবং হাজী মার্কেটের ৩ দশমিক ২০ শতাংশসহ মোট ৪ দশমিক ৮০ শতাংশ সম্পত্তির উপর নির্মিত মার্কেটে তালা দিয়ে দখল নেন।

পরে ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে হাজি আবুল খায়ের দাবি করেন, ডা. ছেরাজ প্লাজা ও হাজি মার্কেটের মালিক বেলাল উদ্দিন আহমেদ চৌধুরীসহ সাত ভাই-বোনের মধ্যে ছয় ভাই-বোনের কাছ থেকে তিনি চার বছর আগে ৪ দশমিক ৮০ শতাংশ সম্পত্তি কেনেন। এরপর দীর্ঘদিন ধরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেও তিনি তার সম্পত্তির দখল বুঝে পাননি।

তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে সামাজিকভাবে একাধিক বৈঠক, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি এবং কোম্পানীগঞ্জ থানায় আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে জমির কাগজপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টরা তার দাবির পক্ষে মত দেন বলে তিনি দাবি করেন। এর পরও বেলাল উদ্দিন আহমেদ চৌধুরী সম্পত্তির দখল বুঝিয়ে না দেওয়ায় বাধ্য হয়ে তিনি নিজেই সম্পত্তির দখল গ্রহণ করেছেন। বেলাল উদ্দিন ছাড়া বাকি ছয়জন ওয়ারিশ থেকে হাজি আবুল খারে উক্ত সম্পত্তির ক্রয় সূত্রে মালিক হন।

হাজি আবুল খায়ের অভিযোগ করেন, এর আগে সম্পত্তির দখল চাইতে গেলে একজন মালিক ও কয়েকজন ভাড়াটিয়া তার ওপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়।

এছাড়া ভাড়াটিয়া কাপড় ব্যবসায়ী খায়রুল বাশার, ভুট্টু ও অলি তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ আমলি আদালতে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন কাপড় ব্যবসায়ী খায়রুল বাশার। তিনি বলেন, ‘হাজি আবুল খায়েরের সঙ্গে আমাদের কোনো ধরনের সম্পর্ক নেই। তার কাছে চাঁদা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

এ বিষয়ে ডা. ছেরাজ প্লাজা ও হাজি মার্কেটের মালিক বেলাল উদ্দিন আহমেদ চৌধুরীর বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও রিসিভ করেননি।

জেডএম

নিখোঁজের তিন দিন পর কুতুবদিয়া সৈকতে জেলের লাশ উদ্ধার

চা খেতে গিয়ে নিখোঁজ যুবক, এক মাসেও মেলেনি সন্ধান

বৃদ্ধার ঘর মেরামতে ঢেউটিন দিলেন বিএনপি নেতা

৪ দিন ধরে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ফ্যাসিস্ট নেতারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খাল দখল করায় বন্যা হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

পাহাড়ি ঢলে পোল্ট্রি ফার্ম তলিয়ে স্বপ্নভঙ্গ তরুণ উদ্যোক্তার

নোয়াখালীকে চাঁদাবাজ ও কিশোরগ্যাং থেকে মুক্ত করা হবে: মো. শাহজাহান এমপি

রাঙ্গামাটি-বান্দরবানে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন

দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিএনপির শুকনো খাবার বিতরণ

পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় বিপর্যস্ত সীতাকুণ্ড, ত্রাণে মিলল স্বস্তি