হোম > সারা দেশ > চট্টগ্রাম

মোটরসাইকেলে বিস্কুটের কার্টুনে মিলল ২৮ হাজার ইয়াবা

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামুতে উপজেলার রাজারকুল ইউনিয়নের পান্জেখানা-সোনাইছড়ি রোডে স্থানীয় ধাওয়ায় বিস্কুটের কার্টুনে ২৮ হাজার ইয়াবা রেখেই সটকে পড়েছেন এক মোটরসাইকেল আরোহী। শনিবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদের নেতৃত্বে পুলিশের টহল দল।

স্থানীয়রা জানান, সোনাইছড়ি রোড দিয়ে নিয়মিত মাদক চোরাচালান হয়ে থাকে। এলাকাটি মাদক পাচারকারীদের জন্য গোপন রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে স্থানীয়দের নজরদারির কারণে এবার বড় একটি চালান ধরা পড়েছে। তারা পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।

রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে পরিত্যক্ত অবস্থায় ইয়াবা ও একটি মোটরসাইকেল পাই। এখন মাদক কারবারীরা নতুন কৌশলে ইয়াবা পাচার করছে। তবে স্থানীয়রা সতর্ক থাকলে এসব ঠেকানো সম্ভব। আমরা তদন্ত শুরু করেছি এবং জড়িতদের খুঁজে বের করতে কাজ করছি। আশপাশের এলাকা ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তরিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ষবরণ বৈসু উৎসব শুরু

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে অবসরপ্রাপ্ত কনস্টেবলের মৃত্যু