হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক

জেলা প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন এক দর্শনার্থী।

মঙ্গলবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ফটকে এ ঘটনা ঘটে।

আটক মো. কামাল হোসেন নগরীর কাপ্তানবাজার পাক্কার মাথা এলাকার মো. আ. রবের ছেলে। এই সময় তার কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

জেল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কামাল হোসেন নামের ওই দর্শনার্থী কারাগারে থাকা এক আসামির সাথে দেখা করতে আসেন। এসময় দু’কারারক্ষীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তার দেহ তল্লাশি করে। এই সময় ১৩ গ্রাম গাঁজা পায় তার কাছে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানায়, কামাল হোসেন নামে এক দর্শনার্থীর কাছে ১৩ গ্রাম গাঁজা পাওয়ার পর মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের সাজা এবং আর্থিক জরিমানা করে তাকে কারাগারে পাঠানোর হয়েছে।

এমএস

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড