হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে এসেছে আরেকটি জাহাজ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে অয়েল ট্যাংকার ‘শান গ্যাং ফা জিয়ান’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শনিবার সকালে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে নোঙর করে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জনসংযোগ কর্মকর্তা ফারজিন হাসান মৌমিতা বলেন, শনিবার জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রোববার ডলফিন জেটিতে তেল খালাস হবে।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, জাহাজটিতে আনা ডিজেলের মধ্যে পাঁচ-ছয় হাজার টন বহির্নোঙরেই ছোট জাহাজে (লাইটারিংয়ের মাধ্যমে) খালাস করতে হবে। এজন্য অন্তত দুটি ছোট অয়েল ট্যাংকার প্রয়োজন হবে এবং দুই দফায় এ কাজ সম্পন্ন করা সম্ভব।

এর আগে গত শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে আসা ২৭ হাজার ৩০০ টন ডিজেলবাহী আরেকটি জাহাজ ৬ নম্বর ডলফিন জেটিতে তেল খালাস শুরু করে। জাহাজটির আজ রোববার বন্দর ত্যাগ করার কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।

বিপিসি সূত্রে জানা গেছে, পাইপলাইনে থাকা জ্বালানির পাশাপাশি নতুন নতুন দেশ থেকে তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

পানি খেতে চাইলে দিল এসিড, প্রাণ গেল শিশুর

চাঁদপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২১১২, বহিষ্কার ৩

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই : রুমিন ফারহানা

টানা বর্ষণে কুতুবদিয়ার শাহজির পাড়ার সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

বৈজ্ঞানিক পদ্ধতিতে জাহাজ রিসাইক্লিং করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বর্জ্যের স্তূপে বিলীন হতে বসেছে কালাডুমুর নদ

মতলব উত্তরে ঝোপ থেকে ২টি শর্টগান ও গুলি উদ্ধার

সাবেক ছাত্রলীগ নেতার কাছ থেকে ক্রেস্ট নিলেন কুমিল্লার ডিসি