হোম > সারা দেশ > চট্টগ্রাম

কেইপিজেড এক্সেসরিজ কারখানার আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের কর্ণফুলী ইপিজেডে জ্যান্ট এক্সেসরিজ নামে একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার বিকাল চারটা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন এখনও পুরোপুরি নির্বাপণ হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে শুক্রবার দুপুর দুইটা ৫৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বিষয়টি আমার দেশ’কে নিশ্চিত করেছেন চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন। তিনি জানান, আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বিকাল চারটা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনা হলেও পুরোপুরি নির্বাপণ হতে আরও সময় লাগবে।

জানা গেছে, দুপুর আড়াইটায় কেইপিজেড এর ওই কারখানায় আগুন লাগে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তা জানা যায়নি। ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের ব্যাপকতা বেশি থাকায় এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল