হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় বাবা-ছেলে নিহত

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুর্গাপদ মল্লিক (৭০) আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা ও তার ছেলে বিধান মল্লিক (৪৭)। বিধান মল্লিক কর্ণফুলীর দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।

মইজ্জারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের জানান, সকাল ৮টার দিকে নতুন সেতু এলাকা থেকে মইজ্জারটেকের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল। প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুর্গাপদ মল্লিক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলচালক বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দীন তালুকদার বলেন, দুজনের লাশ চমেক হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেডএম

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের অপসারণ দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

ফ্লোরিডা সফর নিয়ে প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হয়েছে: চসিক মেয়র

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, বহিষ্কার যুবদল নেতা

আবাসন সুবিধার বাইরে কুবির ৭৬ শতাংশ শিক্ষার্থী

কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা হাসপাতালে

চট্টগ্রামের হালিশহরে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ১৪০০ লিটার চোরাই ডিজেল জব্দ

অনুমোদনের আগে ও পরে অনিয়ম, ঠিকাদার বেপরোয়া

পুলিশের বিরুদ্ধে প্রবাসীর বৃদ্ধ মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ

দর্শনার্থীদের পদচারণে মুখর চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো