হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় ৫ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বনবিভাগ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে পাঁচটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বনবিভাগ।

মঙ্গলবার উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং লম্বাশিয়া এলাকায় এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়৷

স্থানীয়রা জানান, রাজাপালং লম্বাশিয়া গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে নুরুল আলম দীর্ঘদিন ধরে বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চলের জায়গা জবর দখল করে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করার চেষ্টা করছিলেন। শেষমেশ বনবিভাগ তা গুঁড়িয়ে দিয়েছেন৷

থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ জানান, বনের গাছ কেটে কিছু অসাধু ব্যক্তি সংরক্ষিত বনাঞ্চলে ঘর নির্মাণের সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ ও বনকর্মী নিয়ে অভিযান চালিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারি বন সংরক্ষক মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহিন জানান, সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে ইটি দিয়ে ঘর ও দোকান নির্মাণের করার অপরাধে পাঁচটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে৷ এই অবৈধ জবর দখলকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেঞ্জার।

এমএস

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য