হোম > সারা দেশ > চট্টগ্রাম

জানাজা শেষে জয়নুল আবেদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী-২ (সেনবাগ সোনাইমুড়ি আংশিক) আসনের এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

জানাজা পূর্ববর্তী আলোচনায় মরহুমার বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৫ আসনের এমপি মো. ফখরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনসহ সেনবাগ উপজেলার বিএনপি নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা।

এদিকে গতকাল বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। একই দিন বাদ জোহর ঢাকার নিকুঞ্জ-১-এর লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি