ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে পৌরসভার আলীয়াবাদ এলাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।
তাজুল ইসলাম আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি।
বৃহস্পতিবার বাদ আসর আলীয়াবাদ দক্ষিণ কবরস্থান মাঠে জানাজা শেষে ওই কবরস্থানে তার লাশ দাফন করা হবে ।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবদুল মান্নান, জেলা বিএনপির সাবেক অর্থনীতিবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, নবীনগর প্রেসক্লাব, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতি, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার প্রধানসহ পেশাজীবীরা।
জেডএম