হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়ির তিন সড়কে আধাবেলা সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ির তিন সড়কে বুধবার আধাবেলা সড়ক অবরোধ পালন করা হয়েছে। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়কে এ অবরোধ পালিত হয়।

জেলার মানিকছড়ির তবলাপাড়ায় অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি নামের এই তিনটি পাহাড়ি সংগঠন এই অবরোধের ডাক দিয়েছে।

মঙ্গলবার রাতে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার দপ্তর সম্পাদক স্বপন চাকমার পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

অবরোধের কারণে দুরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা ও পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার ও গাছের গুড়িতে আগুন দিয়ে পিকেটিং করে অবরোধকারিরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে। এছাড়া অবরোধ সমর্থকরা সড়কের বিভিন্ন স্থানে চোরাগোপ্তাভাবে পিকেটিং করছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, রাস্তায় দুই/একটি টায়ার পুড়ানো ঘটনা ছাড়া বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ সতর্ক অবস্থানে আছে।

চকরিয়ায় মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: মো. শাহজাহান

টানা ৪০ দিন জামাতে ফজরের নামাজ পড়ে পুরস্কার পেলেন ২৬ মুসল্লি

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত