হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩০ হাজার ইয়াবা লুট, বিএনপি-অঙ্গসংগঠনের ৪ নেতার পদ স্থগিত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের রামুতে ৩০ হাজার ইয়াবা লুটের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদের দল। তাদের দলীয় পদ স্থগিত করা হয়েছে। তাদের মধ্যে একজন পদত্যাগ করেছেন। উপজেলার বিএনপির আহ্বায়ক মোকতার আহমেদ ও সদস্য সচিব আবুল বশর বাবু বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন- উপজেলার রাজারকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দানু মিয়া, রাজারকুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল কবির, রাজারকুল ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি ইসমাইল ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানাউল্লাহ সেলিম। তাদের মধ্যে সানাউল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে স্বেচ্ছায় দলের পদ ছেড়ে দিয়েছেন।

অভিযোগ আছে, সম্প্রতি ছাত্রদলের রামু উপজেলা শাখার আহ্বায়ক সানাউল্লাহর নেতৃত্বে ইয়াবার চালান লুটের একাধিক অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। লুটের সেই ইয়াবা বিক্রির ২৮ লাখ টাকা স্থানীয় ছাত্রদল ও বিএনপির অন্তত ২৩ নেতাকর্মী ভাগাভাগি করে নেন।

এ ঘটনায় কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নির্দেশে রামু উপজেলা বিএনপি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা ছাত্রদল নেতা মোহাম্মদুল হক জনি অভিযুক্ত সানাউল্লাহর পদত্যাগ নিয়ে বলেন, ‘এরা দলের জন‍্য অভিশাপ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল যখন সাধারণ মানুষের মনে জায়গা করে নিচ্ছে ঠিক সে সময় এসব অভিশাপের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’

বিএনপি নেতা মোকতার ও আবুল বশর বলেন, যথাযথ তথ্যপ্রমাণের ভিত্তিতে ইয়াবা লুটের দায়ে চার নেতার পদ স্থগিত করা হয়েছে।

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর

মেঘনায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় আগামীকাল