হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুক্তিপণের টাকা দিলেও মুক্তি মেলেনি ১১ জেলের

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১১জন জেলে জলদস্যুদের কবলে অপহরণ হন। জলদস্যুদের চাহিদার মতে মুক্তিপণের টাকা দিলেও ১১জেলেকে মুক্তি দেয়নি তারা।

মুক্তিপণের টাকা দেয়া ট্রলারের মালিক মো. হানিফ মাঝি বলেন, তার ভাই মো. সোলেমান মহাজনের মোবাইল ফোন থেকে জলদস্যুরা ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। গত পরশু (বৃহস্পতিবার) বিকালে সর্বশেষ মুক্তিপণের ৮০ হাজার টাকা দিলে ১১ জন জেলে এবং ট্রলার ছেড়ে দিবে জানান তারা। তার ভাই মো. সোলেমান মহাজনের বিকাশ (০১৮৮৭২৪৪৫০৩) নাম্বারের ৮০ হাজার টাকা দিলেও তাদের এখনো ছেড়ে দেয়নি জলদস্যুরা। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ বা হদিস মেলেনি। তাদের একেক সময় একেক স্থানে নিয়ে টর্চার ও মারধর করা হচ্ছে বলে জানান তারা।

ট্রলারের মালিক মো. হানিফ মাঝি বলেন, ২২ জুলাই সকালে ট্রলার নিয়ে ১১ জন মাঝি ও মহাজন সাগরে মাছ শিকারে যায়। পথে সন্দ্বীপের পশ্চিমে ডেংগার চরে ট্রলারসহ তাদের জলদস্যুরা অপহরণ করে। একদিন পরে রাতে তার ভাই অপহৃত সোলেমানের ফোন থেকে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে জলদস্যুরা।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে ১১ জন জেলে অপহৃত হয়েছে এমন কোনো তথ্য জানা নেই। তবে খোঁজ নিয়ে জানা যেতে পারে।

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান