হোম > সারা দেশ > চট্টগ্রাম

এই সংবিধানের কারণে জুলাইয়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান সংবিধান ভারতীয় সংবিধান, মুজিববাদী সংবিধান। এই ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না। এই সংবিধানের কারণে জুলাইয়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদর উপজেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে নাকি এখন পরিবর্তন চলছে। তবে পরিবর্তনটা শুরু করতে হবে সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে। মূল সমস্যা হলো এটি ভারতীয় সংবিধান, মুজিববাদী সংবিধান; এই ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না। এই সংবিধানের কারণে জুলাইয়ে আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছেন। এই সংবিধান কাউকে রক্ষা করতে পারেনি। এটি পরিবর্তন করতে পারলে শেখ হাসিনার মতো আর কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। আমরা বাংলাদেশের সংবিধান চাই। তারা পরিবর্তন না করলে এই সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। না মানলে আমাদের হয়তো সংবিধান ছুড়ে ফেলার আন্দোলনে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই সংবিধান যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে শেখ হাসিনার মতো আর কেউ স্বৈরাচারী হয়ে উঠবে না। আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এদের পুনর্বাসন বন্ধ করতে হবে। কারো যদি তাদের প্রতি এত পিরিত থাকে, তাহলে ভারতে শেখ হাসিনার কাছেই চলে যান।’

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম, জেলা জামায়াতের সেক্রেটারি শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, এনসিপির চাঁদপুর সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী তামিম খান প্রমুখ।

শিশু ইরা হত্যা মামলার রায় মঙ্গলবার

পেকুয়ায় পাহাড়ধসে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বাবার বাড়িতে গিয়ে পাহাড়ধসে মাসহ ২ শিশু নিহত

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত কক্সবাজার, জেলা প্রশাসনের জরুরি সভা

নিম্নচাপের প্রভাবে টানা চারদিন সারা দেশ থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ

অস্ট্রেলিয়ান পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় গোসলে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পানি পান করতে চাইলে দিল এসিড, প্রাণ গেল শিশুর

চাঁদপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা