হোম > সারা দেশ > চট্টগ্রাম

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইকবাল হোসেন নোমান

কুমিল্লা প্রতিনিধি

করোনা ভাইরাসের মতো পিআর নামক একটি ভাইরাস থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত রাখার জন্য মোনাজাত করেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইকবাল হোসেন নোমান। মোনাজাতের ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।

২৭ সেপ্টেম্বর শনিবার বিকেল তিনটায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে দোয়া পাঠের সময় তিনি এই মন্তব্য করেন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব ইকবাল হোসেন নোমান মোনাজাতে বলেন, “ইয়া আল্লাহ, বিশেষ করোনা ভাইরাসের মতো পিআর নামক এক ভাইরাস, সেই ভাইরাস থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করেন আল্লাহ।”

পিআর পদ্ধতিকে কেন করোনাভাইরাসের সাথে তুলনা করলেন এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইকবাল হোসেন নোমান আমার দেশকে বলেন, “করোনাকালীন সময়ে দেশের মানুষ একটা অস্থিরতার মধ্যে ছিল। ঠিক বর্তমানেও পিআর নামক একটা পদ্ধতি এনে দেশের মানুষকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পতিত করার চেষ্টা করা হচ্ছে। এটা থেকে রক্ষা করার জন্যই মূলত আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে।”

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ