হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে সর্বস্ব লুট করে ইমামকে অপহরণ

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে সর্বস্ব লুট করার পর ইমামকে অপহরণ করেছে ডাকাত দল। মঙ্গলবার সকাল ৮টার দিকে সড়কের ঈদগাঁও অংশের হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে ।

অপহৃত মৌলানা মিজানুর রহমান আজিজী (৩০) রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কাটা জঙ্গল এলাকার মসজিদের ইমাম ও বড় বিল এবতেদায়ি নূরানি মাদরাসার প্রধান শিক্ষক। তিনি একই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

ঈদগড় জামায়াত নেতা বনি আমিন ও আবুল কাশেম জানান, শ্বশুরের মৃত্যুর সংবাদ পেয়ে যাচ্ছিলেন মিজানুর রহমান আজিজী। সিএনজিতে করে ঈদগাঁও আসার তিনি ডাকাত দলের কবলে পড়েন। এ সময় ডাকাতরা ফাঁকা গুলি করে যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়। ইমামকে অপহরণ করে বনের দিকে নিয়ে যায়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও আ.লীগ নেতার সুপারিশে তাঁত মেলার অনুমতি

সিআরবিতে আবারো হাসপাতালের উদ্যোগ, পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী

লামায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাবার ব্যবসায়ীর ওপর হামলা

টোল আদায় করলে মৃত্যু অনিবার্য, পরিবার লাশ খোঁজে পাবেন না

লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা

চট্টগ্রামে কলেজছাত্রকে নির্মমভাবে হত্যার অভিযোগ

২০২৯ সালের মধ্যে ৪ লেনে উন্নীত হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

জানালা খুললেই তামাকের ধোঁয়া, অসুস্থ হয়ে পড়ছে পাশের মানুষ

টেকনাফে শিকলবন্দি অপহৃত দুই যুবক পালিয়ে এসেছেন