হোম > সারা দেশ > চট্টগ্রাম

পোলিং অফিসারের বিরুদ্ধে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

দাঁড়িপাল্লায় ভোট দেয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা-৫ আসনে ব্রাহ্মণপাড়া উপজেলা নগরপাড় কেন্দ্রের পোলিং অফিসারের বিরুদ্ধে । এসময় নগরপাড় কেন্দ্রের পোলিং অফিসার জাহিদুল ইসলামের সাথে ৬টি ব্যালট পাওয়া যায় বলে জানান প্রিজাইডিং অফিসার সাদেকুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন নগর পাড় কেন্দ্রে এই ঘটনা ঘটে ।

নগরপাড় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাদেকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে । নির্বাহী ম্যাজিস্ট্রেট আসবেন তদন্ত সাপেক্ষে উনি ব্যবস্থা নিবেন ।

এ বিষয়ে জানতে চাইলে পোলিং অফিসার জাহিদুল ইসলাম বলেন , ভোটারা ভোট দিয়ে আমার টেবিলে ব্যালট রেখেছিল ।

তাৎক্ষণিক কেন্দ্রে উপস্থিত হয়ে কুমিল্লা পাঁচ বিএনপি প্রার্থী জসীম উদ্দীন বলেন পোলিং অফিসার হয়ে কিভাবে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে এটা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করছি ।‌

এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বাইরে উত্তেজনা পরিকল্পনা পরিবেশ সৃষ্টি হয়েছিল । পরিবেশ শান্ত করতে সেনাবাহিনী পুলিশ বিজিবি মোতায়ন করা হয়েছে ।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম