হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবুল কালাম সভাপতি জাফর সাধারণ সম্পাদক নির্বাচিত

বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবান জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সিনিয়র আইনজীবী মুহাম্মদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক পদে আবু জাফর জয়লাভ করেছেন।

মঙ্গলবার ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ শাহজাহান। নির্বাচনে বিজয়ীরা হলেন, সভাপতি মুহাম্মদ আবুল কালাম (৬২ ভোট), সাধারণ সম্পাদক আবু জাফর (৭০ ভোট), সহ-সাধারণ সম্পাদক কাজী মো. সালাউদ্দীন কাদের প্রিন্স (৬৫ ভোট), অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম (৭৬ ভোট)।

সমিতির গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় ১৩টি পদের মধ্যে ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫টি পদে গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয় এবং বাকি ৬টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। তাদের মধ্যে সহ-সভাপতি এডভোকেট বাসিং থোয়াই মার্মা, পাঠাগার সম্পাদক মুহা. শাহনেওয়াজ চৌধুরী, আইটি সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জিয়াউল হক, নির্বাহী সদস্য উচাইমং মার্মা, আবদুল্লাহ আল মামুন ও রাজীব চন্দ্র ধর।

প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ শাহজাহান জানান, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে তার সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট উম্যাসিং মার্মা ও এডভোকেট একরাম উদ্দিন।

সমিতির মোট ১২৬ জন ভোটারের মধ্যে ১২২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হওয়ায় নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সাধারণ আইনজীবীরা।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড