হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিতাসে দুই কন্যাসন্তানসহ বাবার বিষপান, দুইজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশুকন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন।

সোমবার সকালে উপজেলার জগতপুর ইউনিয়নের তুলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত ও নিহতরা হলেন ওই গ্রামের মুকবুল হোসেনের ছেলে মনু মিয়া (৩২) ও তার দুই মেয়ে মনিরা আক্তার (১০) ও আল ফাতেহা (৬)। আহত অবস্থায় মনু মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত শিশুদের দাদা মুকবুল হোসেন বলেন, আমার ছেলে বোবা, দুই নাতিনও বোবা। বোবা মেয়েদের কীভাবে বিয়ে দেবে এ নিয়ে ছেলে প্রায় সময়ই ইশারায় বলতো, আমি মরে যাবো। আবার এলাকায় অনেকেই তাকে মশকরা করতো- "তুই বোবা, তোর মেয়েরাও বোবা, তুই তাদের বিয়ে দিবি কীভাবে?"

এই অভিমানেই আজ সকাল ৭টার দিকে ঘরের দরজা বন্ধ করে মনু মিয়া দুই মেয়ে মনিরা ও ফাতেহাকে বিষপান করিয়ে নিজেও বিষ খান। পরে তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ আহমেদ খান বলেন, শিশুদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শিশুদের বাবা মনু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিতাস থানার ওসি মো. শহিদ উল্যাহ জানান, বাকপ্রতিবন্ধী দুই মেয়েসহ বাবা মনু মিয়া কীটনাশক পান করেছে। এতে দুই শিশুকন্যা মারা গেছে। নিহত দুই শিশুকে থানায় আনা হয়েছে। মনু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম