হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাইমচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁদপুরের হাইমচর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার মো. শাকিল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুছ ছালাম।

এ সময় কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। প্রণোদনা কর্মসূচির মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৫৯০ জন কৃষক গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি, ফেলন ও অড়হড় ফসলের বীজ ও সার সহায়তা পাবেন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তার লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ।

নদীতে ভাসমান ট্যাঙ্কার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল উদ্ধার

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার দুই শ্রমিকের মৃত্যু