হোম > সারা দেশ > চট্টগ্রাম

মানিকছড়িতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

উপজেলা প্রতিনিধি, মানিকছড়ি (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি উপজেলার বড়ডলু এলাকায় চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এই দূর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৪ জনকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে এবং সিএনজি চালক গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন, মানিকছড়ির কুমারী এলাকার ঞোহ্লা মারমা (৩২), ফটিকছড়ির উত্তর দূরং এলাকার জারিয়া বেগম (৬৮), দীঘিনালার কবাখালী এলাকার পারুল আক্তার (৭২) ও রোকেয়া বেগম (৪৫) এবং সিএনজি চালক ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার বাসিন্দা মো. ছাব্বির হোসেন (৪২)।

ঘটনার পর বাসটি চট্টগ্রামের দিকে পালিয়ে গেলেও সিএনজিটি মানিকছড়ি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এই ঘটনার আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার