হোম > সারা দেশ > চট্টগ্রাম

অনলাইন জুয়া ও মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ১৪

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অনলাইন জুয়া এবং মাদক মামলার আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী টেকনাফের ৭টি ক্যাম্পে এ অভিযানে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ জেলা পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও র‌্যাব সদস্যরা অংশ নেন।

জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প-২৪ লেদা, ক্যাম্প-২৫ আলী খালী, ক্যাম্প-২৬ শালবাগান, ক্যাম্প-২৭ জাদিমুড়া এবং নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বিভিন্ন ব্লক ও পাহাড়ি এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়।

এসব ক্যাম্পের অভিযানে নেতৃত্ব দেন ১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার। তার নির্দেশনায় এবং সহ-অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) শৈলেন চাকমার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এছাড়াও ছিলেন লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান এবং ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুমন কর।

গ্রেপ্তারকৃত ১৪ আসামির মধ্যে অনলাইন জুয়ায় জড়িত ১২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তাদের কাছ থেকে ১২টি স্মার্টফোন জব্দ করা হয়। তাদের জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে যথাক্রমে ১ মাস, ১০ দিন, ৫ দিন ও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মাদক মামলার দুই পলাতক আসামি হলেন লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের সফি আলম (২১) ও জাদিমুড়ার ২৭নং ক্যাম্পের মো. আরেস (২৮)।

গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার দৈনিক আমার দেশকে জানান, রোহিঙ্গা ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে। সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম