হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোলায় বিএনপি প্রার্থীকে জরিমানা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে

জেলা প্রতিনিধি, ভোলা

ছবি: আমার দেশ

সংসদ নির্বাচন ও গণভোটের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম নয়নকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টায় আচরণবিধি নিশ্চিতকরণ মোবাইল কোর্টের পরিদর্শনকালে এই জরিমানা আদায় কর হয়।

ভোলা-৪ সংসদীয় আসনের চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমদাদুল হোসেন জানান, চরফ্যাশন বাজারে শরীফপাড়া এলাকায় অত্র নির্বাচনি এলাকার বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে যানবাহনে (পিকআপ) ফ্রেমযুক্ত রঙিন ব্যানার ও ফেস্টুন সজ্জিত করে ও প্রচারযন্ত্র সহযোগে নির্বাচন আচরণবিধির নির্ধারিত সময়ের বাইরে প্রচারকালে আচরণবিধি ভঙ্গের সময় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭(খ) ও ৭(গ) লঙ্ঘন করায় ২৭ (ক) বিধি অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ওমানে গাড়ির ভেতরে মৃত্যু হওয়া ৪ ভাইয়ের লাশ দেশে এসেছে

চট্টগ্রামে জাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো সাইবার অপরাধ

উখিয়ায় খেলতে গিয়ে পানিতে পড়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু

উখিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সরাইলে বিক্ষোভ ও মানববন্ধন

ভারতীয় মিশনকর্মীর মৃত্যুর পর অস্বাভাবিক তৎপরতা, প্রশ্নের মুখে হাইকমিশনের ভূমিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামায়াতে যোগ দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার

চাঁদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি