হোম > সারা দেশ > চট্টগ্রাম

নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজীজির ইন্তেকাল

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

সরওয়ার কামাল আজিজী

চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান, দেশের প্রখ্যাত দেওবন্দি আলেম, পদুয়া হেমায়তুল ইসলাম মাদ্রাসার মুহতামিম এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগিনা ও লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরী।

মাওলানা সরওয়ার কামাল আজিজীর মৃত্যুতে দক্ষিণ চট্টগ্রামসহ দেশজুড়ে ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনি শিক্ষা বিস্তার, ইসলামী আন্দোলন, সামাজিক নেতৃত্ব ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। তার ইন্তেকালে একজন প্রজ্ঞাবান আলেম, দূরদর্শী সংগঠক ও ইসলামী অঙ্গনের অভিভাবককে হারালো দেশ।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া গ্রামের নয়ারপাড়ায় জন্মগ্রহণ করা এই বর্ষীয়ান আলেম আজীবন ইসলামের খেদমত ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়া শাহ ওলী উল্লাহ একাডেমী চট্টগ্রামের পরিচালক এবং জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম কওমী মাদ্রাসা পদুয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে অসংখ্য আলেম-ওলামা ও শিক্ষার্থী গড়ে তুলেছেন।

তার নেতৃত্ব, প্রজ্ঞা, দ্বীনি খেদমত ও সাংগঠনিক দক্ষতা ইসলামী অঙ্গনে গভীর প্রভাব ফেলেছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাকে আপসহীন আদর্শ, বিনয় ও প্রজ্ঞার প্রতীক হিসেবে স্মরণ করা হচ্ছে। তার মৃত্যুতে ধর্মীয় অঙ্গনে এক গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মত দিয়েছেন অনুসারীরা।

এদিকে, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন,

“মাওলানা সরওয়ার কামাল আজিজী ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, দক্ষ সংগঠক ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব। তার ইন্তেকালে দেশ একজন নিবেদিতপ্রাণ ইসলামী চিন্তাবিদকে হারালো। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারাও পৃথক শোকবার্তায় মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

প্রথম মাসের বেতন কাদেরকে দান করলেন হাসনাত আবদুল্লাহ

হাসিনা যাবজ্জীবন দিছে, আর আমার আল্লাহ আমাকে মন্ত্রী বানাইছে

বাংলাদেশের সমুদ্রসীমার কাছে ভারতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ফেসবুকে নবীকে (স.) নিয়ে আ.লীগ নেতার কটূক্তি, হেফাজতে ইসলামের বিক্ষোভ

আমার দেশ রামু উপজেলা প্রতিনিধির মায়ের ইন্তেকাল

অধূমপায়ী ফোরামের সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল

সরকারি হাসপাতালে ডাক্তারদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে: নাহিদ

কুমিল্লার চিকিৎসক কন্যাকে জীবনসঙ্গী করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

মালয়েশিয়ায় ময়লার ড্রাম্পারে মিললো প্রবাসীর লাশ

ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ৩