হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে আহত ৫

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে একুশে পরিবহন নামের একটি বাস উল্টে ৫ যাত্রী আহত হয়েছে। বুধবার রাত ১১টার ২০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গুরুতর আহতদের তাদের ইস্টার্ন মেডিকেলে পাঠানো হয়েছে। একুশে পরিবহনের বাসটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল।

জানা যায়, কালবেলা পত্রিকার চিফ রিপোর্টার ইউসুফ আরেফিন আহত হয়েছেন। তিনি বর্তমানে ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে আছেন।

চান্দিনা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, বাস এখনো রাস্তার উপরে আছে। রেকারের মাধ্যমে সরানো হবে।

যানজট নেই। হাইওয়ে পুলিশ কাজ করছে। শুধুমাত্র উল্টো পথে কিছু গাড়ি ঢুকেছিল এটার কারণে যানজট লেগেছিল।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন বলেন, একুশে পরিবহন বাসটি বাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি ও কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার শাহিনুর আলম দৈনিক আমার দেশকে বলেন, বাসটি সরানোর প্রক্রিয়া চলছে। কিছুক্ষণের মধ্যেই সরানো হবে। মহাসড়কে যানজট নেই।

নাতনিকে দেখতে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় নানার মৃত্যু

বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা পোস্টার লাগাতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বর্ণিল সাজে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ

চট্টগ্রামে এবারো পুলিশ সদস্যদের জন্য পশু জবাই, বিশেষ ভোজ

সীতাকুণ্ডে অস্থায়ী পশুর হাট বন্ধে মরিয়া ঠিকাদার

জাল চেকে ৪ কোটি টাকা উত্তোলনের চেষ্টা, যুবদল নেতা বহিষ্কার

টানা বৃষ্টিতেও সীতাকুণ্ডে জমজমাট পশুর হাট, মহাসড়কে নেই যানজট

জঙ্গল সলিমপুর: থেমেছে গুলির শব্দ, থামেনি আতঙ্ক

র‍্যাব ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ২৪২ জনের বিরুদ্ধে মামলা

বাকলিয়ায় সহিংসতার ঘটনায় ৫৮ জনকে আসামি করে মামলা