হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কায় পিকআপ চালক নিহত

জেলা প্রতিনিধি, ফেনী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীতে রামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কায় এক পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে মহাসড়কের রামপুর সম্রাট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক রিপন (৫০) এর ঠিকানা জানাতে পারেনি পুলিশ। এতে আহত হেলপার কামাল হোসেন (৫০)কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকার আবুল হোসেনের ছেলে।

হাইওয়ে থানার ওসি মো হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রিপনের ঠিকানা জানা যায়নি। একটি দ্রুতগামী ট্রাকের ব্রেক আটকে গাড়িটি হঠাৎ দাঁড়িয়ে যায়। এসময় ট্রাকের পেছনে থাকা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে পিকআপে আটকে পড়া ২ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক রিপনকে মৃত ঘোষণা করেন। হেলপার কামালকে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার